পশ্চিমবঙ্গে সার্বিকভাবে গাড়ি বিক্রি বেড়েছে

Car Dealar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উৎসবে গাড়ির চাহিদা কম। তবে প্রত্যাশা মেনে নবরাত্রি ও দুর্গাপুজোর সময় শো-রুম থেকে গাড়ি বিক্রি কিছুটা বেড়েছে। সূত্রের খবর, অক্টোবর মাসে বিক্রির ক্ষেত্রে স্বস্তি দিতে পারল না শিল্পকে। গাড়ির ডিলারদের সংগঠন ফাডা-র হিসেব অনুযায়ী জানা গিয়েছে, গত মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বিক্রি সার্বিকভাবে কমেছে প্রায় ২৪ শতাংশ। করোনা পরিস্থিতিতে সংক্রমণের জেরে যন্ত্রাংশ ও গাড়ির জোগান অনিয়মিত হওয়ার পাশাপাশি ক্রেতাদের মধ্যে চাহিদা তৈরি নিয়েও নতুন করে সংশয় তৈরি হয়েছে।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, নভেম্বরে পরিস্থিতি তেমন বদলের আশা নেই। ফাডার রিপোর্ট অনুযায়ী জানা যায়, প্রতিকূল পরিস্থিতিতেও অক্টোবরে পশ্চিমবঙ্গে সার্বিকভাবে গাড়ি বিক্রি বেড়েছে ৬৩ শতাংশ। উল্লেখ্য, সেপ্টেম্বরের থেকে অক্টোবরে দেশে নতুন গাড়ির নথিভুক্তি বেড়েছে ৫.১১ শতাংশ। তবে আগের বছরের অক্টোবরের তুলনায় চাহিদা অনেকটাই কমেছে। ফাডার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গতবার অক্টোবরে নবরাত্রি ও কালীপুজো একসঙ্গে পড়েছিল। সাধারণত শুভ মনে করে অনেকে এ সময় গাড়ি ক্রয় করেছিলেন। তাই বিক্রি বেড়েছিল। এবার কালীপুজো নভেম্বর মাসে। এরফলেও অনেক প্রভাব পড়েছে। আবার যন্ত্রাংশের জোগান স্বাভাবিক না-হওয়ায় ও কারখানাগুলি এখনও পুরোদস্তুর চালু না হওয়াতেও অনেক ক্রেতা পছন্দের গাড়ি পাচ্ছেন না বলেও দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *