Harsh Vardhan Sringla-2Others 

মালদ্বীপে ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মালদ্বীপে শ্রিংলা। দু-দিনের মালদ্বীপ সফরে গিয়ে সে দেশের শাসক ও বিরোধীদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। সূত্রের খবর, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির পাশাপাশি মালদ্বীপে ভারত যে পরিকাঠামো উন্নয়নে সহায়তা করছে সে বিষয়েও বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন বিদেশসচিব। উল্লেখ করা যায়, গ্রেটার মালে যোগাযোগ প্রকল্প ও বিমানবন্দর সম্প্রসারণ-সহ মালদ্বীপে বেশ কিছু প্রকল্পে বিনিয়োগ করেছে ভারত। সূত্রের আরও খবর, ওই কাজের অগ্রগতি নিয়েও বৈঠক করেছেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা।

Related posts

Leave a Comment