Pakistan CricketOthers Sports 

পাক দল থেকে বাদ পড়লেন শোয়েব-আমির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাক দল থেকে বাদ পড়লেন শোয়েব ও আমির। পাকিস্তানের আসন্ন নিউজিল্যান্ড সফরের ৩৫ সদস্যের দল থেকে বাদ দেওয়া হল অলরাউন্ডার শোয়েব মালিক ও পেসার মহম্মদ আমিরকে। সূত্রের খবর, পাকিস্তান এই সিরিজে ৩টি টি-টোয়েন্টি খেলবে। আগামী ১৮, ২০ ও ২২ ডিসেম্বর এই ম্যাচ হবে। এরপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল। এই ম্যাচ শুরু হবে আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর ও ৩ থেকে ৭ জানুয়ারি। সূত্রের আরও খবর, ২৩ নভেম্বর নিউজিল্যান্ড উড়ে যাওয়ার কথা রয়েছে পাক দলের।

Related posts

Leave a Comment