১০০ ইঞ্জিনিয়ার নিচ্ছে এন বি সি সি (ইন্ডিয়া) লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে ১০০ জনকে নিচ্ছে এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে প্রাথমিকভাবে ২ বছরের চুক্তিতে। এটি ভারত সরকারের হাউসিং এন্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ।
ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ২০টি (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ১ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১)। অন্তত ৬০ শতাংশ (তফশিলি ব প্রতিবন্ধী হলে অন্তত ৫৫ শতাংশ) নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের বি ই/ বি টেক ডিগ্রি বা সমতুল ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে মাইনে ৪২,৫০০ টাকা। এছাড়া বছরে পিএলআই, মেডিক্যাল বাবদ ৬,০০০ টাকা এবং অন্যান্য ভাতা।
ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ৮০টি (অসংরক্ষিত ৩৪, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২০, আর্থিকভাবে দুর্বল ৭ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৩)। অন্তত ৬০ শতাংশ (তফশিলি ব প্রতিবন্ধী হলে অন্তত ৫৫ শতাংশ) নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের বি ই/ বি টেক ডিগ্রি বা সমতুল ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে মাইনে ৪২,৫০০ টাকা। এছাড়া বছরে পিএলআই, মেডিক্যাল বাবদ ৬,০০০ টাকা এবং অন্যান্য ভাতা।
প্রার্থিবাছাই হবে পার্সোনাল ইন্টারভিউ অথবা গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিসিসি।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। এরজন্য ব্যাঙ্কচার্জ ইত্যাদি খরচ বহন করতে হবে প্রার্থীকেই। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে www.nbccindia.com ওয়েবসাইটের “হিউম্যান রিসোর্স” হেডের “কেরিয়ার” সাব-হেডের মাধ্যমে, অনলাইন দরখাস্ত সাবমিশন শুরুর ১৫ দিনের মধ্যে। অনলাইন দরখাস্ত করার সময় ছবি, সই, প্রতিবন্ধকতা সার্টিফিকেট ইত্যাদিক স্ক্যান এবং একটি বৈধ ই-মেল আইডি -র প্রয়োজন হবে। অনলাইন দরখাস্ত করা এবং ফি পেমেন্ট হয়ে গেলে দরখাস্তের প্রিন্ট নিয়ে তা পাঠাতে হবে। সঙ্গে দিতে হবে বয়স, শিক্ষাগত যোগ্যতা-সহ যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স এবং অ্যাপ্লিকেশন ফি -এর রিসিপ্ট। দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়: General Manager (HRM), NBCC (I) Limited, NBCC Bhawan, 2nd Floor, Corporate Office, Near Lodhi Hotel, Lodhi Road, New Delhi-110003. আরও বিস্তারিত তথ্যা পাবেন ওয়েবসাইটে/ পিজিএফে। বিজ্ঞপ্তি নং ০৪/২০২০।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

