বিশ্ব-বিজ্ঞানে বাংলার সাফল্য

Stanford University

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিজ্ঞানে বিশ্বসেরার তালিকায় বঙ্গ দম্পতি। বিশ্ব-বিজ্ঞানে বাংলার সাফল্য। সূত্রের খবর, বিজ্ঞানের সব ক্ষেত্রে বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ওই তালিকায় স্থান পাওয়া বাংলার শতাধিক বিজ্ঞানীর মধ্যমণি এক দম্পতি। সূত্রের আরও খবর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক উজ্জ্বল মৌলিক এই সাফল্য পেয়েছেন।

এক্ষেত্রে আরও জানা যায়, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমেজ প্রসেসিং’ নিয়ে গবেষণা তাঁদের এই সম্মান এনে দিয়েছে। প্রকাশিত ও স্বীকৃত গবেষণাপত্রের নিরিখে তৈরি হয়েছে স্ট্যানফোর্ডের এই তালিকা। এ বিষয়ে আরও জানা গিয়েছে, গবেষণাপত্র যে-জার্নালে প্রকাশিত হয়েছে, তার মান, গবেষণার মান ও ক-বার সেই গবেষণাপত্রের ‘সাইটেশন’ হয়েছে, তা দেখেই বিজ্ঞানীদের স্থান দেওয়া হয়েছে সেরার তালিকায়। আইএসআইয়ের অধিকর্ত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় গবেষণার কাজ চালিয়ে যেতে দৃঢ় সঙ্কল্প। উল্লেখ করা যায়, স্ট্যানফোর্ডের তালিকায় প্রায় ১,৫৯,৬৮৩ জন বিজ্ঞানীর নাম রয়েছে। তাঁদের মধ্যে ভারতের বিজ্ঞানী সংখ্যা ১৪৯২ জন। এর মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স বেঙ্গালুরু এবং আইআইটি-গুলির সাফল্য নজরকাড়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ও সাফল্যের শরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *