বৃষ্টি-কুয়াশায় চিন্তায় পূর্ব বর্ধমানের কৃষকরা

Paddy-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চাষিদের উদ্বেগে রেখেছে বৃষ্টি। সারা দিন আকাশে মেঘ দেখা যায়। মাঝে মধ্যে হাল্কা বৃষ্টিও চলছে। এই অবস্থায় ফসল নিয়ে যথেষ্ট চিন্তায় পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। স্থানীয় সূত্রের খবর, এখন মাঠ থেকে খামারে আসতে শুরু করেছে আমন ধান। আবার কোথাও কোথাও চাষিরা জমিতেই যন্ত্রের সাহায্যে ধান কেটে ঝেড়েও ফেলছেন। অন্যদিকে মেমারি, কালনা ও জামালপুর-সহ বিভিন্ন এলাকায় জোরকদমে শুরু আলু চাষের প্রস্তুতি। অনেক জায়গায় আলুর বীজ পোঁতার কাজও শেষ হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দুশ্চিন্তার কারণ হচ্ছে বৃষ্টি ও ঘন কুয়াশা। স্থানীয় সূত্রের আরও খবর, মাঠে অনেক চাষি কাটা ধান বৃষ্টি থেকে বাঁচানোর জন্য পলিথিন চাপা দিচ্ছেন। বৃষ্টিতে ধান ভিজে গেলে ধানের রং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *