আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রয়াত

Former Assam Chief Minister Tarun Gogoi has passed away

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আসামের প্রাক্তন সিএম এবং কংগ্রেস নেতা তরুণ গগৈ গুয়াহাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা যায়। ওই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই খবর ঘোষণা করেছেন। ৮৪ বছর বয়সী গগৈ ২ নভেম্বর থেকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে (জিএমসিএইচ) ভর্তি ছিলেন। তাঁর অবস্থার আরও অবনতি হওয়ার পরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। জানা গিয়েছে, বহু-অঙ্গ বিকল হওয়ার কারণে তাঁর অবস্থার অবনতি ঘটে। ২৫ অক্টোবর থেকে তিনি কোভিড-পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।

তরুন গগৈ একজন জনপ্রিয় নেতা এবং একজন প্রবীণ প্রশাসকও ছিলেন। যাঁর আসামের পাশাপাশি কেন্দ্রের বহু বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন। এর আগে, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তরুণ গগৈয়ের সাথে দেখা করতে ডিব্রুগড় থেকে গুয়াহাটি গিয়েছিলেন। গগৈ ২০০১ সাল থেকে তিতাবর বিধানসভা কেন্দ্রে থেকে বিধায়ক হয়েছিলেন। তিনি ছয়বারের সংসদ সদস্য এবং দু’বার কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *