৫ লক্ষ ডলারে নিলাম বব ডিলানের স্মৃতি-জড়িত জিনিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৫ লক্ষ ডলারে বব ডিলানের বেশ কিছু লেখা নিলাম হয়েছে। আবার নিলাম হয়েছে তাঁর হাতে লেখা চিঠি ও অপ্রকাশিত গানও। সূত্রের খবর,”ব্লোয়িং ইন দা উইন্ড” গানের হাতে লেখা একটি খসড়াও রয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়,বব ডিলানের এই জিনিসগুলি তাঁর বন্ধু ও এক গায়ক টনি গ্লোভারের সম্পত্তি। ডিলানের সব স্মৃতি-জড়িত জিনিস নিলামে তোলা হয়। প্রায় ৫ লক্ষ ডলারে নিলাম হয়েছে বলে খবর।

