নিরাপত্তা রক্ষায় ভারতে আরও চিনা অ্যাপ নিষিদ্ধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আবারও ৪৩টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, দেশের তথ্য-প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। সূত্রের আরও খবর, দেশের সুরক্ষার পক্ষে বিপজ্জনক হতে পারে বলে মাস কয়েক আগে নিষিদ্ধ করা হয় পাবজি অ্যাপ। এদেশে বেসরকারি সংস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে পাবজি।

