অন্ধ্রপ্রদেশের গোদাবরী সমুদ্রতীরে সোনা খুঁজতে মানুষের ঢল

Andhrapradesh gold rush

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আশ্চর্যভাবে সমুদ্রের জলে মিলছে সোনা। আর তা করায়ত্ত করতে মানুষের ঢল নেমেছে সমুদ্রতীরে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর সমুদ্রতীরে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে শক্তিশালী সাইক্লোন ‘নিভার’ আছড়ে পড়েছে সমুদ্রতীরে। আর তাতেই জলমগ্ন হয় গোটা এলাকা।

স্থানীয় সূত্রে খবর, এরপর জলস্তর নামতেই শনিবার সকাল থেকে শুরু হয় মূল্যবান ধাতু এবং রত্নের খোঁজ। প্রসঙ্গত, প্রতিবারই কোনও ঝড় বা সাইক্লোনের ফলে সমুদ্রের জলস্তর বাড়লে সেই জলের নিচে সোনা, রুপো সহ বহু মূল্যবান ধাতু, রত্ন ভেসে আসে বলে ধারণা ওই এলাকার মানুষদের। সেইমতো ‘নিভার’ আছড়ে পড়ার পরও খোঁজ করে অনেকেই হলুদ রঙের কোনও ধাতু পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তা আদৌ সোনা কিনা এখনও স্পষ্ট নয়। তবে এলাকাবাসীদের দাবি, তাঁরা সোনা পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইক্লোন বা জোয়ারে এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি এলাকার প্রাচীন মন্দিরগুলিও জলের তলায় চলে যায়। এরফলে জলের সঙ্গেই বহু দামি ধাতু বা রত্ন ভেসে আসে সমুদ্রতীরে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। সূত্রের খবর, এদিন সকাল ৬টা থেকে শুরু হয় মূল্যবান দ্রব্যের খোঁজ। চলে সূর্য বিকেল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *