Hima DasOthers Sports 

অসমের স্প্রিন্টার হিমা নিয়ে আশাবাদী কোচ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হিমার পছন্দের ইভেন্ট ৪০০ মিটার। সূত্রের খবর, অসমের স্প্রিন্টার হিমা দাসকে টোকিও অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে দেখা যাবে। এমনই দাবি করেছেন ভারতীয় অ্যাথলেটিক্স টিমের কোচ রাধাকৃষ্ণ নায়ার। এ বিষয়ে তাঁর বক্তব্য, হিমা এখন দ্যুতি চাঁদদের সঙ্গে ৪x১০০ মিটার রিলের জন্য প্রস্তুতি নিচ্ছে। পরের বছর এপ্রিল ও মে মাসে তাইল্যান্ড ও পোল্যান্ডে দুটি মিট রয়েছে। সেখানে ৪৩ সেকেন্ডের কম সময় করতে পারলেই ভারত অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবে। যা করার ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী রাধাকৃষ্ণ নায়ার।

Related posts

Leave a Comment