মাঝেরহাট নতুন সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Majherhat bridge

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অনেক প্রতীক্ষার পর চালু হল নতুন মাঝেরহাট সেতু। এই নতুন সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চে আবারও কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তিনি। পাশাপাশি সেতুর কাজ বিলম্ব ও মানুষের ভোগান্তি হওয়ায় দুঃখপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রেলকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, রাজ্যের থেকে নেওয়া ৩৪ কোটি টাকা ফেরত দিক রেল। আবার কলকাতা বন্দর সেতুর কাজের জন্য প্রায় ৭৭ লক্ষ্য টাকা নিয়েছে বলেও দাবি করলেন।

উল্লেখ করা যায়, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ভেঙে পরে এই মাঝেরহাট সেতু। রীতিমতো ২ বছর ৩ মাস বাদে উদ্বোধন হল নবনির্মিত এই সেতুটির। জানা গিয়েছে, নতুন এই সেতু তৈরি করতে ব্যয় হয়েছে ৩১১ কোটি টাকা। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এর সম্পূর্ণটাই রাজ্য দিয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, নতুন এই মাঝেরহাট সেতু ৪ লেন বিশিষ্ট। ভারবহন ক্ষমতাও পূর্বের তুলনায় অনেকটাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *