গ্রাহকদের সাইবার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে

Banking Service-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাইবার হানা রুখতে বার্তা। সূত্রের খবর, শুধু অনুৎপাদক সম্পদ বৃদ্ধির আশঙ্কা নয়, গ্রাহকদের সাইবার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে করোনা আবহে ব্যাঙ্কগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছে উপদেষ্টা সংস্থা ডেলয়েট। এক্ষেত্রে দাবি করা হয়েছে, টাকা-পয়সা লেনদেন বা ব্যাঙ্কের কাজকর্মে মানুষ যত নেট নির্ভরশীলতা বাড়াচ্ছে, তত সাইবার অপরাধীদের বাড়-বাড়ন্ত বাড়ছে।

অপরাধ প্রবণতার সংখ্যাও বেড়ে চলেছে। এক্ষেত্রে এই সমস্যা মোকাবিলায় ব্যাঙ্কগুলিকে তথ্য-প্রযুক্তির পরিকাঠামো উন্নত করা-সহ এই সমস্যা সামলানোর জন্য দক্ষ ও অভিজ্ঞ অফিসার নিয়োগের পরামর্শ দিয়েছে তারা। এক্ষেত্রে ডেলয়েট আরও জানিয়েছে, সাইবার হানা এই মুহূর্তে বাণিজ্যিক ব্যাঙ্ক ও রিজার্ভ ব্যাঙ্কের চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ করা যায়, ২০১৮-১৯ অর্থবর্ষে এমন হানার প্রায় ২২ শতাংশ হয়েছে ব্যাঙ্কিং শিল্পে। এক্ষেত্রে জটিলতা ক্রমশ বাড়ছে। ব্যাঙ্কে এই বিষয়টি দেখার জন্য অফিসার থাকলে তিনি কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন বলে জানানো হয়েছে। এমনকী এই হানা রুখতে লগ্নির দিশাও দেখাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *