Technology EducationEducation Others 

ইঞ্জিনিয়ারিং-সহ সমস্ত প্রযুক্তি শিক্ষার পাঠ্যক্রম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইঞ্জিনিয়ারিং-সহ সমস্ত প্রযুক্তি শিক্ষার পাঠ্যক্রমে প্রথম বর্ষের পড়ুয়াদের ১ ডিসেম্বর থেকে ক্লাস শুরুর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক এআইসিটিই। এক্ষেত্রে বলা হয়েছে, ওই ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। উল্লেখ্য, করোনা আবহে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জেইই অনেকটা পিছোতে হয়েছে। এক্ষেত্রে ভর্তির জন্য কিছুটা বাড়তি সময় চেয়েছে আইআইটি, এনআইটি-সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ ও অনেক রাজ্য। সূত্রের খবর, এরপর সংশোধিত নির্ঘন্ট প্রকাশ করেছে এআইসিটিই। এক্ষেত্রে বলা হয়, ভর্তির শেষদিন ৩০ নভেম্বর। আবার প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে ১ ডিসেম্বরের মধ্যে, এমনটাই জানানো হয়েছে।

Related posts

Leave a Comment