তাইওয়ানের ওপর গুরুত্ব বাড়িয়ে চীনকে চাপে রাখার বার্তা ভারতের

Indo-Taiwan relation

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারত তাইওয়ানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদন করতে চলেছে। তাইওয়ান সবসমই ভারতের সাথে বাণিজ্য শুরু করতে আগ্রহী ছিল। কিন্তু ৪-৫ বছর ধরে ব্যবসায়িক চুক্তির জন্য ভারতের কাছে প্রস্তাব পাঠালেও ভারত তাতে আগ্রহ দেখায়নি। এর পিছনে প্রধান কারণ হিসেবে ভাবা হয়েছে চীনের সঙ্গে সম্পর্ক। এখন উভয় দেশের সঙ্গে চীনের তিক্ততা বাড়ায় তাইওয়ান ও ভারত কাছাকাছি আসতে চাইছে।

তাইওয়ানের সাথে চীন দ্বন্দ্বের পর্যায়ে পৌঁছেছে। ভারত চীনকে চাপে রাখতে বাণিজ্য চুক্তিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও, তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক সরঞ্জামে ভারত ভারী বিনিয়োগ করতে চায়। সেই লক্ষ্যে তাইওয়ানের সাথে একটি বাণিজ্য চুক্তি সম্পাদন করতে চায় ভারত। তাইওয়ান চীনের চাপে বিশ্বের বৃহত্তম অর্থনীতির সাথে কোনও ব্যবসায় জড়িত হতে পারেনি। ফলস্বরূপ, ভারতের সাথে এই জাতীয় আলোচনা শুরু করা তাইওয়ানের একটি বড় বিজয় হিসেবেই গণ্য করা হবে বলেও মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *