সীমান্ত থেকে খাঁচা সহ প্রচুর পাখি উদ্ধার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিএসএফ আবারও বসিরহাট সীমান্ত থেকে প্রচুর পরিমাণে বিদেশি তোতা উদ্ধার করেছে। সূত্রের খবর, সীমান্তে টহল দেওয়ার সময় জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে পাখিদের উদ্ধার করেছে। চোরাচালান কারীরা পলাতক বলে জানা গিয়েছে। এরপর ওই উদ্ধার হওয়া পাখিগুলি আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে খবর। অন্যদিকে, চোরাচালান রোধে কলকাতার বিএসএফ এবং বিজিবির কমান্ড স্তরে ৩ দিনের সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে জানা যায়, বৈঠকে সীমান্ত অঞ্চলে বিভিন্ন তহবিলের বিনিময় এবং তাদের সমন্বয় বাড়ানো সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের আরও খবর, চোরাচালান কারীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। তাদের মাথায় পাখির খাঁচা ছিল। বিএসএফরা তাদের তাড়া করার সাথে সাথে তারা খাঁচা ছেড়ে পালিয়ে যায়। ৩২ টি বিদেশি পাখি দুটি খাঁচা থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো’র পক্ষ থেকে জানা গিয়েছে, এই পাখিগুলি অরেঞ্জ উইঞ্জড অ্যামাজন প্যারোট।

