আজকের রাশিফল

rasi

শুক্রবার ২৫ আগ্রহায়ন ১৪২৭; ইঃ ১১ ডিসেম্বর ২০২০

মেষ: পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা। সৃষ্টিশীল কাজে প্রতিভার বিকাশ লাভ। প্রেমের ক্ষেত্রে শুভ। প্রখর এবং সক্রিয় মনের কারণে সহজেই নতুন জিনিস শেখার সম্ভাবনা। শুভ সংখ্যা: ১

বৃষ: কোনও উৎস থেকে আর্থিক লাভ। ভালোবাসার ক্ষেত্রে রুক্ষ ব্যবহার বর্জন করা উচিত। সাধ্যের ঊর্ধ্বে লক্ষ্য ঠিক করার প্রবণতা দেখা দিতে পারে, যা হতাশার কারণ হতে পারে। প্রতিবেশীরা সাংসারিক জীবনে অশান্তির কারণ হতে পারে। শুভ সংখ্যা: ১

মিথুন: কোন বন্ধুর কাছ থেকে প্রসংশিত হওয়ার সম্ভাবনা। জমি সংক্রান্ত যে কোনও বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল। শুভ সংখ্যা: ৮

কর্কট: আর্থিক দিক শুভ হওয়ার কারণে সঞ্চয় বাড়বে। আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া শুভ পরিনাম এনে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। নতুন চাকরি প্রার্থীদের জন্য শুভ দিন। শুভ সংখ্যা: ২

সিংহ: শরীরচর্চা শুরু করার পক্ষে শুভ দিন। আর্থিক দিক তেমন ভাল যাবে না। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সহকর্মীরা উৎসাহিত হবে। স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ১

কন্যা: কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখা উচিত। অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক হতে পারে। মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অফুরান সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ৮

তুলা: স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে অবহেলা করা উচিত হবে না। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভাল। নতুন কর্মপ্রার্থীদের উদ্দ্যাগী হওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনও সমস্যার জন্য পীড়িত করতে পারে। শুভ সংখ্যা: ১

বৃশ্চিক: কিছু প্রতিকূলতার সম্মুখীন হওয়ার আশঙ্কা। সঙ্কটের মুহুর্তে আত্মীয়দেড় সাহায্য পাওয়ার সম্ভাবনা। কারও সাথে পরামর্শ না করে আজ অর্থ বিনিয়োগ করা উচিত হবে না। প্রেমের ক্ষেত্রে শুভ। শুভ সংখ্যা: ৩

ধনু: আশা পূরণ হওয়ার সম্ভাবনা। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করা প্রয়োজন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯

মকর: কিছু প্রতিকূলতার মুখে পড়ার আশঙ্কা। সঙ্কটের মুহুর্তে আত্মীয়দের সাহায্য প্রপ্তি। স্ত্রীর সাথেআর্থিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বরিষ্ঠ সহকর্মী এবং আত্মীয়দেড় দ্বারা সহায়তা প্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা: ৯

কুম্ভ: সাময়িক স্বাস্থ্য ভঙ্গ হওয়ার কারণে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। পুরোনো বন্ধুদের সঙ্গে সাক্ষাত হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। সহকর্মীদের সাথে সময় অযথা ব্যয় হতে পারে। স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ৭

মীন: সাফল্য অর্জনের জন্য সময়ের সঙ্গে ধারণার পরিবর্তন করা প্রয়োজন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কার্যকর হতে পারে। বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ করা ঠিক হবে না। পছন্দসই কাজ করার ক্ষেত্রে ভালো দিন। শুভ সংখ্যা: ৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *