শীতের মেজাজে খুশি শীত-প্রত্যাশীরা

Winter-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহানগরে শীতের ইনিংস শুরু হল। শীত থিতু হয়েছে কলকাতাতেও। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান দাঁড়িয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে। আবার দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, এমন শীতের দাপট বেশ কয়েকদিন পাওয়া যাবে।

আবহাওয়া দপ্তর সূত্রের আরও খবর, বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে। উত্তুরে হাওয়াও বইতে শুরু করেছে। ডিসেম্বর মাসে এমন শীতের মেজাজে খুশি শীত প্রত্যাশী মানুষজন। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়া শুরু হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে আসানসোলে ৮.৬ ডিগ্রি, পানাগড়ে ৭ ডিগ্রি, শ্রীনিকেতনে ৮.৩ ডিগ্রি, পুরুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রীতিমতো হাড় কাঁপিয়ে বইছে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গেও কনকনে শীতের পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *