রাম মন্দির নির্মাণের ভূমি পুজোয় ‘শ্রীরাম ব্যানার’ নারায়ণপুরে

Snapshot_0

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আজ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজো। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অযোধ্যায় আজ রাম মন্দিরের ভূমি পুজো হচ্ছে। তবে আজ রাজ্যে লকডাউন। তাই ভোরবেলাতেই সামাজিক দূরত্ব মেনে নারায়ণপুর মনিখোলা, নারকেল বাগান সহ বিভিন্ন এলাকায় শ্রীরামচন্দ্রের কাট আউটের সামনে ধূপকাঠি, মোমবাতি প্রদীপ জ্বালিয়ে পুজো করেন ভক্তরা। পাশাপাশি নারায়ণপুরের বিভিন্ন জায়গায় লাগানো হল জয় শ্রীরাম ব্যানার।

সেই উপলক্ষে গতকাল রাতে নারায়ণপুর এলাকা জুড়ে ব্যানার লাগানো হল। সূত্রের খবর, আজ রাজ্যে লকডাউন থাকার কারণে গতকাল রাত থেকেই ব্যানার লাগানোর শুরু করে নারায়ণপুরের কিছু যুবক। নারায়ণপুর মনিখোলা, ঘোষ পাড়া, নারকেল বাগান, কাদিহাটি ঘোষ পাড়া সহ এলাকার বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম ব্যানার লাগানো হয় বলেও খবর। অন্যদিকে, লকডাউনের কারণে আজ ভোর বেলায় নারায়ণপুর ঘোষ পাড়া এবং কাদিহাটি ঘোষ পাড়ায় পুজোর আয়োজনও করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *