বুলগেরিয়ায় স্ট্র্যানজা বক্সিং প্রতিযোগিতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ আটে দীপক। সূত্রের খবর, বুলগেরিয়ায় স্ট্র্যানজা বক্সিং প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের দীপক কুমার। উল্লেখ করা যায়, ৫২ কেজি বিভাগে এশিয়ান গেমসে রুপো জয়ী এই বক্সার ৫-০ ফলাফলে হারিয়েছেন কাজাখস্তানের প্রতিপক্ষ ওলজাস বাইনিজোভকে। পাশাপাশি তিনি ছাড়াও ৯১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠলেন নবীন কুমার। তিনি পরাজিত করেন আমেরিকার দারিয়ুস ফালঘামকে। অন্যদিকে মহিলাদের ৫১ কেজি বিভাগে শেষ আটে পৌঁছলেন জ্যোতি।

