মূর্তি উন্মোচন করে শ্রদ্ধার্ঘ্য অরুণ জেটলিকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অরুণ জেটলিকে শ্রদ্ধার্ঘ্য। স্টেডিয়ামে মূর্তি উন্মোচন হল জেটলির। অমিত শাহ শ্রদ্ধার্ঘ্য জানালেনপ্রয়াত অরুণ জেটলিকে ৷ প্রয়াত বিজেপি নেতা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মূর্তি উন্মোচন হল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের বর্তমান নাম দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৬ ফুটের মূর্তি উন্মোচন হল জেটলির ৬৮ তম জন্মবার্ষিকীতে।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেটলির স্মৃতিচারণা করে ট্যুইট করেছেন। উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে প্রয়াত হন অরুণ জেটলি ৷ সিদ্ধান্ত নেওয়া হয়, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করা হবে জেটলির নামেই। তাঁর মূর্তিও বসানোর তোড়জোড় শুরু হয়। মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এক মঞ্চেই দেখা গেল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যাকে ৷ ছিলেন অমিত পুত্র ও বোর্ড সচিব জয় শাহ ৷ উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর-সহ অনেকেই।
উল্লেখ করা যায়, ১৯৯৯ থেকে ২০১৩ সাল ৷ দীর্ঘ ১৪ বছর দিল্লি ডিসট্রিক্ট অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রেসিডেন্ট পদ সামলানো জেটলি অত্যন্ত দক্ষ ক্রীড়া প্রশাসকও ছিলেন ৷ এ প্রসঙ্গে অমিত শাহের মন্তব্য, “অরুণ জেটলি ভারতীয় রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী অবদান রেখেছেন ৷ অত্যন্ত নিষ্ঠা ও আবেগের সঙ্গেই জাতির সেবা করেছেন। আমার হৃদয় থেকে শ্রদ্ধার্ঘ্য ৷ যে স্টেডিয়ামে আমি দাঁড়িয়ে আছি সেই স্টেডিয়াম অজস্র ক্রিকেট ইতিহাসের সাক্ষী ৷ আমার কাছে এটা অত্যন্ত গর্বের ৷”

