ফাফ দু-প্লেসির ১৯৯ রান

Faf-du-Plessis

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বড় রান করলেও শেষ রক্ষা হল না। টিমকে রানের পাহাড়ে তুললেও পারলেন না ফাফ দু-প্লেসি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে স্কোর দাঁড়ায় ৬২১ রান। ডাবল সেঞ্চুরি হারিয়ে ফাফ আউট হলেন ১৯৯ রানে। ২৭৬ বলে ২৪ টি বাউন্ডারির সাহায্যে তিনি এই ইনিংস গড়েছেন।

অন্যদিকে তেম্বা বাভুমা আউট হয়েছেন ৭১ রানে। শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ওয়ারিন্দু হাসারাঙ্গা ১৭১ রান দিয়ে ৪উইকেট পেয়েছেন। আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে পড়ে ১৬০ রানে। সব মিলিয়ে ঘরের মাঠে ভালো জায়গায় রয়েছেন প্রোটিয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *