নর্থ-ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে ২৬ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে ২৬ জনকে ট্রেনিং দিচ্ছে নর্থ-ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেডে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও আইটি (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ ইনফর্মেশন টেকনোলজি) ডিসিপ্লিনে। প্রার্থীদের উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা হতে হবে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: আসন সংখ্যা ৯টি (ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ৮, আইটি ১)। স্টাইপেন্ড মাসে ১৮,০০০ টাকা। ট্রেনিং হবে এই ঠিকানায়: Pare Hydro Electric Plant, NEEPCO, Doimukh, Papum Pare District, Arunachal Pradesh-791112.
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস: আসন সংখ্যা ১৭টি (ইলেক্ট্রিক্যাল ৪, আইটি ২, সিভিল ৩, আইটি ৪, ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ৪)। স্টাইপেন্ড মাসে ১৫,০০০ টাকা। ট্রেনিং হবে ইলেক্ট্রিক্যাল, আইটিদের ক্ষেত্রে এই ঠিকানায়: Pare Hydro Electric Plant, NEEPCO, Doimukh, Papum Pare District, Arunachal Pradesh-791112, সিভিল ও আইটিদের ক্ষেত্রে এই ঠিকানায়: Ranganadi Hydro Electric Plant, NEEPCO, Yazali (43 KM) Lower Subansiri District, Arunachal Pradesh- 791119 এবং ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যালদের ক্ষেত্রে এই ঠিকানায়: Corporate Office, NEEPCO, Brookland Compound, Lower, New Colony, Shillong– 793003, Meghalaya.
|| কোচি শিপইয়ার্ডে ৬২ ট্রেনি অ্যাপ্রেন্টিস ||
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে– বি ই/ বি টেক ডিগ্রিধারীরা অথবা ২০২০ সালের ৩১ জুলাইয়ের মধ্যে স্যান্ডুইচ কোর্স ট্রেনিংধারীরা আবেদন করতে পারেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে– সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। যাঁরা ২০১৮ সালের পূর্বে গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা কোর্স পাশ করেছেন, তাঁরা আবেদন করবেন না।
বয়স হতে হবে ৩০-৬-২০২০ তারিখের হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীরদের আধার/ প্যান/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক।
প্রার্থীবাছাই হলে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে।
আবেদনের জন্য প্রথমে ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে https://apprenticeship.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করতে হবে ১৮ জানুয়ারি থেকে। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। আবেদন করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের প্রিন্ট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে। সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট সহ যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করবেন। পাঠাবেন এই ইমেল আইডিতে: neepco.apprenticeship20@gmail.com. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা এবং https://neepco.co.in/ ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন রেজিস্ট্রেশন করুন: ।। ট্রেড অ্যাপ্রেন্টিস ।। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ।।

