মানুষ বড় অদ্ভুত স্বভাবের

Human nature is truly peculiar

মানুষ বড় অদ্ভুত স্বভাবের। নিজের চোখের জল অন্যের জন্য লুকিয়ে রেখে হাসতে থাকে। আবার নিজের স্বপ্নকে দূরে সরিয়ে অন্যের স্বপ্নপূরণ করতে চায়। অনেক সময় নিজ শান্তি জলাঞ্জলি দিয়েও অন্যের জীবনে শান্তি খুঁজে দেওয়ার চেষ্টা করে থাকে। একবার ভেবে দেখুন, মানুষ সহজেই ভেঙে পড়ে কেন? সেটাও অন্যের কথায় আঘাত পেয়ে। অন্যদিকে ভাবুন তো, মানুষ নিজেকে সাজিয়ে তোলে কেন? সহজ উত্তর হলো- অন্যের চোখে সুন্দর দেখানোর জন্য। অবাক হলেও সত্য, যার জন্য জীবনে এত কিছু করছেন সে হয়তো কোনওদিন জানতে বা বুঝতে পারেন না, সেই নীরব ত্যাগের মূল্যটা কতখানি। মানুষ কাঁদে, ভেঙে পড়ে, নিজেকে ঘৃণা করে সবটাই অন্যের প্রত্যাখ্যান বা লাঞ্ছনা মেনে নিয়ে। মানুষ নিজের মূল্যটা অনেক সময় অন্যের চোখে খুঁজতে চেষ্টা করে। মনে রেখে চলুন-জীবন অন্যের চোখে নিজেকে প্রমাণ করার নাম নয়। আপনার জীবন হলো-নিজের অন্তরের ভেতরের মানুষটাকে চিনতে চেষ্টা করা। যে মানুষ উপস্থিতির মূল্য বুঝতে চায় না,সেই মানুষটির জন্য নিজের গুরুত্ব ও অস্তিত্বকে ছোট করতে যাবেন না। যে তোমার ভালোবাসাকে মর্যাদা দেয় তার কাছে তোমার গুরুত্ব রয়েছে। মনে রেখে পথ চলুন-অন্যের জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না। নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রেখে অন্যকে ভালোবাসতে চেষ্টা করুন। এটাই জীবনের শিক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *