সিবিএসই-র দশম-দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ৪ মে শুরু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিবিএসই পরীক্ষা শুরু হবে ৪ মে। সূত্রের খবর, সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ৪ মে শুরু হবে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। জানা গিয়েছে, পরীক্ষা চলবে ১০ জুন পর্যন্ত। উল্লেখ করা যায়, করোনা আবহের জন্য মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিয়ে তার নির্ঘন্ট ঘোষণা করেছে আগেই। দিল্লির দুটি বোর্ড কী করবে, সেদিকে তাকিয়ে ছিলেন পড়ুয়া ও অভিভাবকেরা। সিবিএসই-র বোর্ড পরীক্ষার ঘোষণায় উদ্বেগ কমেছে। আইসিএসই-র বোর্ড পরীক্ষার দিন ঘোষণা বাকি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, নির্দিষ্ট কেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে। কবে কী পরীক্ষা, তার স-বিস্তার সূচি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আবার দশম ও দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে ১ মার্চ।

