TramLifestyle Others 

ট্রামেও ফ্রি ওয়াইফাই পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার ট্রামেও পাওয়া যাবে ফ্রি ওয়াইফাই। শুধু পার্ক স্ট্রিট, হাওড়া বা শিয়ালদহ রেলস্টেশন নয়, কলকাতার পরিবেশ বান্ধব জনপরিবহন ট্রামও ফ্রি ওয়াইফাই পরিষেবা পাবে। পশ্চিমবঙ্গ পরিবহন নির্গম ২০২১ সালের প্রথম দিন থেকেই এই পরিষেবাটি চালু করে। নিগমের চেয়ারম্যান রচপাল সিং জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হল। নিগমের ম্যানেজিং ডিরেক্টর রজনবীর সিং কাপুর জানিয়েছেন, ট্রামযাত্রীদের জন্য ওয়াইফাই পরিষেবাই নববর্ষের উপহার। এছাড়াও স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য পরিবহন নিগম ট্রামেই গন্থাগার চালু করেছে। এই গন্থাগার ট্রাম শ্যামবাজার থেকে ধর্মতলা হয়ে গড়িয়াহাট পর্যন্ত ঘুরছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment