ইউরেনিয়ামকে ২০ শতাংশ বিশুদ্ধ করার পরিকল্পনা নিয়েছে ইরান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পারমাণবিক বিষয় পর্যবেক্ষণকারী জাতিসংঘের একটি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) স্বীকার করেছে যে, ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদনের পর শুক্রবার ইরান তার পর্যবেক্ষকদের একথা জানিয়েছে। অবশ্য ইরান কখন এ বিষয়ে কাজ শুরু করবে তা এখনও জানায়নি।
ইরান পাহাড়ের মধ্যে নির্মিত ফোর্ডো পারমাণবিক প্লান্টে ইউরেনিয়ামকে ২০ শতাংশ বিশুদ্ধতা করার পরিকল্পনা করেছে। যদি তা হয় তবে এটি ইরানের আন্তর্জাতিক পরমাণু চুক্তির বৃহত্তম লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়ামকে ৯০ শতাংশ বিশুদ্ধ করতে হয়। তবে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুসারে ইরান কেবল চার শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম প্রস্তুত করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি থেকে বাদ দিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলেন।
সূত্রের খবর, জাতিসংঘে ইরানের মুখপাত্র আলিরাজা মিরিউসুফাই ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সংবাদকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তারিখটি সম্পর্কে কিছুই বলেননি। এর আগে শুক্রবার ভিয়েনার আইএইএ-র রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ শুক্রবার টুইটারে ইরানের কর্মসূচি সম্পর্কে তথ্য দিয়েছিলেন।

