বাজেট পেশ আগামী ১ ফেব্রুয়ারি

Parliament

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাজেট ১ ফেব্রুয়ারি। সূত্রের খবর, আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে দেশে। উল্লেখ করা যায়, ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। চলবে দুটি পর্বে। ১৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের অধিবেশন শেষ হয়ে যাবে। দ্বিতীয় পর্ব ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদ বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। অন্যদিকে অধিবেশনের সময়ে সংসদে করোনা আবহ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর। এক্ষেত্রে আরও জানা যায়, লোকসভা ও রাজ্যসভা চলবে দিনে ৪ ঘন্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *