স্কুল চালুর পূর্বে শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কুল চালুর আগে টিকা শিক্ষকদের। সূত্রের খবর, দু-বার স্কুল খুলে বেকায়দায় পড়ে ব্রিটেনের বরিস জনসন সরকার। প্রতিবারই স্কুল খোলার পর আরও বেড়েছে সংক্রমণের মাত্রা। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা গ্রহণ করে আপাতত স্কুল খোলার কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের সূত্রে জানানো হয়েছে, স্কুল খোলার আগে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ হবে। টিকা দেওয়া হবে তাঁদের বাড়ির মানুষদেরও। তারপর ১২ থেকে ১৮ বছর বয়সি পড়ুয়াদের প্রয়োজনে টিকাকরণের অধীনে নিয়ে আসার কথা ভাবা হয়েছে। এরপর পুরোদমে স্কুল খোলার কথা ভাবনা-চিন্তা ভাবা হবে। উল্লেখ করা যায়, এ দেশে ১২ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের উপর ইতিমধ্যেই পরীক্ষামূলক প্রয়োগের প্রথম দুটি পর্ব শেষ করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক সংস্থা। ফলাফল ইতিবাচক বলে দাবি করেছে সংস্থা।

