আজ সারাদিন
01
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তিন দিনের মধ্যেই যবনিকা দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকা সহজেই জয়ী হল ১০ উইকেটে। পাশাপাশি ২-০ ফলাফলে সিরিজও জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ডিন এলগার। উল্লেখ করা যায়, প্রথম ইনিংসে ১৫৭ রান তুলে ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার। এর জবাবে দক্ষিণ আফ্রিকা তোলে ৩০২ রান।
এরপর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা অল আউট হয় ২১১ রানে। অধিনায়ক দিমুথ করুনারত্নে সেঞ্চুরি করলেও শ্রীলঙ্কা জিততে পারল না। দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়েই ৬৭ রান তুলে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এলগার। দ্বিতীয় ইনিংসে এনগিডি ৪ উইকেট পেয়েছেন।

