পান্ডুয়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Pandua

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, পাণ্ডুয়া: লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার উদ্যোগে ও পান্ডুয়া চ্যারিটেবল অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট-এর আর্থিক সহযোগিতায় হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েত অঞ্চলে “বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির” চালু হল। সূত্রের খবর, এই কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার ইলছোবা- দাসপুর পঞ্চায়েতে বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে ৫০ জন পিছিয়ে পড়া গ্রামীণ উপজাতির মানুষদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন মেডিকেল টেস্ট এবং ঔষধের ব্যবস্থা করা হয় বলে খবর। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য এবং লায়ন্স ক্লাবের আধিকারিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *