শীর্ষেই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শীর্ষেই অ্যাশলে বার্টি। উল্লেখ করা যায়, গত বছর করোনা আবহের জন্য তিনি ছিলেন কোর্টের বাইরে। তাতে রাঙ্কিংয়ে কোনও তারতম্য হয়নি। এক নম্বর স্থানই ধরে রাখলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। সূত্রের খবর, ২ নম্বরে রয়েছেন রোমানিয়ার সিমোনা হালেপ। পাশাপাশি ৩ নম্বরে রইলেন নেয়োমি ওসাকা। এক্ষেত্রে আরও জানা যায়, বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা উঠে এসেছেন ৭ নম্বরে। অন্যদিকে প্রথম দশের তালিকা থেকে ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস। তাঁর স্থান হল ১১ নম্বরে।

