joe baiden and markinOthers World 

৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:৪৬ তম প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তৈরি ক্যাপিটল। সূত্রের খবর, ১৫১ বছর পর মার্কিন গণতন্ত্রে ঘটছে এমন ঘটনা। নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট। উল্লেখ করা যায়, ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান‌। সাজো সাজো রব ক্যাপিটল বিল্ডিংয়ে । জানা গিয়েছে, বাইবেল ছুঁয়ে শপথ নেবেন নয়া নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে ক্যাপিটলের চারপাশে। চলছে ড্রোন ও হেলিকপ্টারে নজরজারি। বর্ণাঢ্য অনুষ্ঠানে দেখা যাবে জেনিফার লোপেজ ও লেডি গাগার মতো তারকাদেরও।

Related posts

Leave a Comment