মাঘ উৎসবের আয়োজন নিউটাউনে রবীন্দ্রতীর্থ প্রাঙ্গণে

Handicaft fair

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার মাঘ উৎসব শুরু হয়েছে নিউটাউনে। রবীন্দ্রতীর্থ প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানটির সহ উদ্যোক্তা- হ্যালো হেরিটেজ এবং হিডকো। এটি ৩১ জানুয়ারি অবধি চলবে। রবীন্দ্রতীর্থ প্রাঙ্গণ প্রতিদিন দুপুর ১২ থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিভিন্ন হস্তশিল্প আইটেম সেখানে বিক্রি করা হবে। এছাড়াও নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ‘জিরো পয়েন্ট শপ’ এর একটি স্টল বসানো হয়েছে। বর্জ্য পদার্থ থেকে তৈরি বিভিন্ন আইটেম সেখানে বিক্রি করা হবে বলে জানা যায়। আধুনিক ডিজাইনের পোশাকও মিলছে। দাম ২০ টাকা থেকে শুরু। এখানে ৩৬০টির বেশি পরিবেশ বান্ধব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, ২৬ জানুয়ারি হিডকো ও এনকেডিএর যৌথ উদ্যোগে ‘স্মার্ট স্ট্রিট’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই, সোলার ট্রি, জলের এটিএম, বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জিং পয়েন্ট এবং যানবাহনের জন্য স্মার্ট পার্কিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *