বাংলার অন্তর্বর্তী বাজেট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় ভোট ও অ্যাকাউন্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রাজ্যে কল্যাণমূলক অনেক কর্মসূচি চলছে বলেও জানান তিনি। নেপালি ও হিন্দি ভাষার জন্য ১০০টি নতুন স্কুল ও রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিপুল বিনিয়োগের কোথাও জানানো হয়েছে। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কর্মসূচির সাফল্য তুলে ধরা হয়।
রাজবংশীদের পড়ানোর জন্য ২০০টি স্কুল অনুমোদন এবং চা-বাগানে ১০০টি নতুন স্কুল ঘোষণা করলেন তিনি। আগামী অর্থবর্ষে মাদ্রাসার জন্য ৫০ কোটি বরাদ্দ, তফশিলিদের জন্য ২০ লক্ষ গৃহ নির্মাণ, স্বনির্ভর গোষ্ঠীদের ২৫ হাজার কোটির ঋণ, ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করবে রাজ্য ও পরিকাঠামো উন্নয়নে ১০০ কোটি বরাদ্দের কথাও বলে হয়েছে বাংলার অন্তর্বর্তী বাজেটে।
পাশাপাশি ‘মাতৃবন্দনা’ নাম নতুন কর্মসূচি, প্রতি জেলায় জয়হিন্দ ভবন গড়া, নেতাজি ব্যাটালিয়নের জন্য ১০ কোটি বরাদ্দ, নিউটাউনে আজাদহিন্দ স্মারকের বিষয়েও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের ১০ কোটি মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। স্বাস্থ্যসাথী কার্ড প্রতি ৩ বছরের রিনিউ করা যাবে। ‘মা’ নাম নতুন প্রকল্পের কথাও উল্লেখ করা হয়। বিনামূল্যে রেশন ব্যবস্থা ধারাবাহিকভাবে চলবে। কলকাতা পুলিশে নেতাজি ব্যাটালিয়ন গড়া হবে। অলচিকি ভাষার জন্য ৫০০ নতুন স্কুল গড়ার কথাও উল্লেখ করা হয় রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। ওয়াক আউট করে বিজেপি।