প্রাক্তন টেনিস তারকা আখতার আলি প্রয়াত

aktar ali and died

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রাক্তন টেনিস তারকা আখতার আলি। প্রাক্তন ডেভিস কাপারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। ক্রীড়া জগতে নক্ষত্র পতন বলা চলে। ১৯৫৮সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ডেভিস কাপে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি । উল্লেখ করা যায়, টুর্নামেন্টে ভারতের হয়ে খেলতে নেমে ৯-২ জয়-পরাজয়ের রেকর্ড রয়েছে তাঁর দখলে। সিঙ্গলস ও ডাবলস দুটি ফরম্যাটে দেশের হয়ে খেলেছেন। রামানাথন কৃষ্ণন, নরেশ কুমার, প্রেমজিত লাল ও জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে ডাবলস পার্টনার হিসেবেও খেলেছেন । পাশাপাশি ১৯৫৫ সালে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জয়ী হন । ওই বছরে জুনিয়র উইম্বলডনের সেমিফাইনালে ওঠেন।

টেনিস থেকে অবসর নেওয়ার পরও ভারতীয় টেনিসে কাজ করেছেন। ভারতীয় টেনিসের তারকা রমেশ কৃষ্ণন, বিজয় অমৃতরাজ, লিয়েন্ডার পেজ ও সানিয়া মির্জার সঙ্গে কাজ করেন । ২০০৮ সালে ডেভিড কাপে ভারতীয় দলের নন প্লেয়িং অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। ২০০০ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন। সূত্রের খবর, আজ বিকেলে সমাধিস্থ করা হবে তাঁকে। প্রাক্তন ডেভিস কাপার আখতার আলির প্রয়াণে শোকের ছায়া টেনিস মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *