GAILOthers 

গেইল (ইন্ডিয়া) লিমিটেডে ২৫ এক্সিকিউটিভ ট্রেনি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক্সিকিউটিভ ট্রেনি পদে ২৫ জনকে নিচ্ছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে। নিয়োগ হবে কেমিক্যাল ও ইনস্ট্রুমেন্টেশন শাখায়। প্রার্থীদের গেট ২০২১ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তবে যাঁরা এর আগে গেট পরীক্ষায় সফল হয়েছেন তাঁরা আবেদন করবেন না।

এক্সিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল): শূন্যপদ ১৩টি। অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল টেকনোলজি/ পেট্রোকেমিক্যাল টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে প্রার্থীকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (CH) বিষয়ে ২০২১ সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

এক্সিকিউটিভ ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন): শূন্যপদ ১২টি। অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে প্রার্থীকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (IN) বিষয়ে ২০২১ সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

ওপরে বলা কোর্সগুলি রেগুলার এবং পুরো সময়ের হতে হবে। বয়স হতে হবে ১৬-৩-২০২১ তারিখের হিসেবে ২৬ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ (তফশিলি হলে ১৫, ওবিসি হলে ১৩) বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শুরুতে ১ বছরের ট্রেনিং কাম প্রবেশন। ট্রেনিং চলাকালীন বেসিক পে মাসে ৬০,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে মূল মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থীবাছাই হবে প্রাথমিকভাবে কেবলমাত্র গেট-২০২১ স্কোরের ভিত্তিতে, গ্রুপ ডিসকাশন এবং/ অথবা পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য।

প্রথমে গেট-২০২১ রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অ্যাডমিট কার্ড পেলে তখন রেজিস্ট্রেশন নম্বর-সহ আবেদন করবেন অনলাইনে www.gailonline.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ মার্চ, সন্ধে ৬টার মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন আবেদন করতে বসার সময় গেট-২০২১ পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরটির প্রয়োজন হবে। এটি পাবেন গেট-২০২১ অ্যাডমিট কার্ডে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে ইউনিক রেজিস্ট্রেশন নম্বর সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন (যেটি গেট পরীক্ষার জন্য ব্যবহার করেছিলেন) এবং নির্ধারিত জায়গায় সই করবেন। সঙ্গে বয়সের প্রমাণপত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট/ ওবিসি সার্টিফিকেট, প্রতিবন্ধকতার সার্টিফিকেট, গেট স্কোরকার্ড ইত্যাদির মূল ও স্বপ্রত্যয়িত জেরক্স প্রস্তুত রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করুন: এখানে

Related posts

Leave a Comment