কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে ২,০০০ ইনস্পেক্টর, কনস্টেবল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাব-ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল পদে ২,০০০ জনকে নিচ্ছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে। নিয়োগ হবে সুবেদার, নায়েব সুবেদার, হাবিলদার ও সিপাই পদে কর্মরত প্রাক্তন সমরকর্মীদের থেকে। শুরুতে চুক্তির ভিত্তিতে নিয়োগ। তবে ভাল কাজের নিরিখে নিয়োগের মেয়াদ আরও ১-২ বছর বাড়তে পারে। কাজ করতে হবে পশ্চিমবঙ্গ, অসম, ছত্তিসগড়, গুজরাট প্রভৃতি সেক্টরে।
সাব-ইনস্পেক্টর/ এক্সেকিউটিভ: শূন্যপদ ৬৩টি। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর/ এক্সিকিউটিভ: শূন্যপদ ১৮৭টি। কনস্টেবল/ জেনারেল ডিউটি: শূন্যপদ ৪২৪টি। কনস্টেবল/ জেনারেল ডিউটি: শূন্যপদ ১,৩২৬টি।
১৩-২-২০২১ তারিখের হিসেবে বয়স ৫০ বছরের মধ্যে। পদ অনুযায়ী মাইনে — সাব-ইনস্পেক্টর: ৪০,০০০ টাকা, অ্যাসিঃ সাব-ইনস্পেক্টর: ৩৫,০০০ টাকা, হেড কনস্টেবল: ৩০,০০০ টাকা ও কনস্টেবল: ২৫,০০০ টাকা।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সঙ্গে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের বয়ান ও পেনশন পেমেন্ট অর্ডার, জন্মতারিখের প্রমাণপত্র, সার্ভিস/ ডিসচার্জ সার্টিফিকেট ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স স্ক্যান করে নেবেন। এবার আবেদনপত্র পাঠাবেন ই-মেলে। মেলে করার সময় প্রথম – বয়ান অ্যাটাচ করবেন পিডিএফ ফর্ম্যাটে (২৫ এমবি সাইজের মধ্যে), দ্বিতীয় – বয়ান অ্যাটাচ করবেন পিডিএফ ফর্ম্যাটে (২৫ এমবি সাইজের মধ্যে)। তৃতীয় – অ্যাটাচমেন্টে বাকি স্ক্যান নথিপত্র জেপিজি ফর্ম্যাটে (৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) ও ১ কপি পাসপোর্ট মাপ ছবির স্ক্যান আপলোড করবেন।
সাবজেক্টে লিখবেন: “APPLICATION FOR ENGAGEMENT OF ExARMY PERSONNEL ON CONTRACTUAL BASIS IN CISF”. সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র পৌছনো চাই ১৫ মার্চের মধ্যে। এই ইমেল আইডিগুলিতে– আনপাড়া/ ওব্রা/ সিদ্ধির ক্ষেত্রে: iges@cisf.gov.in, বিলাসপুরের ক্ষেত্রে: igcs@cisf.gov.in, নাজিরার ক্ষেত্রে: ignes@cisf.gov.in, কাশিমপুর/ উঁচাহারের ক্ষেত্রে: igns@cisf.gov.in, আঙ্গুল/ ফারাক্কা/ কলকাতার ক্ষেত্রে: igses@cisf.gov.in, নিভেলি/ রাইচুরের ক্ষেত্রে: igss@cisf.gov.in, উকাইয়ের ক্ষেত্রে: igws@cisf.gov.in. আরও বিস্তারিত জানতে পারবেন https://cisfrectt.in/ ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। লিঙ্ক-ওয়ান ।। লিঙ্ক-টু ।।

