weather and medicineHealth Others 

ঋতু পরিবর্তনের সময়ে অসুখ-বিসুখে সাবধান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিজন চেঞ্জ হচ্ছে। এই সময় সাবধান হতে হবে। অসুখ-বিসুখে সতর্কতাও জরুরি। শীত প্রায় শেষ লগ্নে। শীতের আভাস কিছুটা রয়েছে। না ঠান্ডা না গরম আবহাওয়া। এই সময় ভাইরাস ও ব্যাকটেরিয়া মাথাচাড়া দিয়ে থাকে। শীতের আভাসে ধুলো ও ধোঁয়া যায় বেড়ে। বসন্ত এসেছে।

শীতে একদম বৃষ্টি হয়নি। ধুলো ও ধোঁয়ার দাপট বেড়েছে বলেই সমস্যাও বেড়ে গিয়েছে। প্রতিরোধ ক্ষমতা না থাকলে বিপদ বাড়বে।
চিকিৎসক- বিশেষজ্ঞরা এক্ষেত্রে জানিয়েছেন, এই সময় বেড়ে যায় শ্বাসের অসুখ। পাশাপাশি বেড়ে যায়,ডায়ারিয়া,চিকেন -পক্স ও সাধারণ সর্দি-কাশি।
এর থেকে মুক্তি পেতে বাড়িতেই কিছু প্রতিষেধক রয়েছে।

আন্টি হিস্টামিন জাতীয় ওষুধ ও ঈষদুষ্ণ জলে নুন ফেলে গার্গেল করলে উপকার পাওয়া যায়। খাদ্য তালিকাতেও সতর্ক থাকা জরুরি। প্রচুর টাটকা শাক-সবজি খেতে হবে। পাশাপাশি কিছু ফলও রয়েছে। যেমন-কমলালেবু,আপেল,নাসপাতি ও পেয়ারা। এতে পর্যাপ্ত ভিটামিন,খনিজ ও আন্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

Related posts

Leave a Comment