ramkrisna and birthdayOthers 

রামকৃষ্ণদেবের ১৮৫ তম জন্মদিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ রামকৃষ্ণদেবের ১৮৫ তম জন্মদিন। সমগ্র বিশ্বে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে নতুন পথ দেখিয়েছে তাঁর বাণী। কামারপুকুরে এক দরিদ্র ও রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ। কালীসাধক হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়ে। ১৮৩৬ সালে আজকের দিনে তিনি জন্মেছিলেন।

তিনি সর্ব ধর্মকে সম্মান করতেন। অত্যন্ত সহজ-সরল ভাষায় তিনি উপদেশ দিতেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের শুভ জন্মদিনে চলার পথের পাথেয় তাঁর কিছু উপদেশ। যেমন- “যতদিন বাঁচি, ততদিনই শিখি”। ” মানুষের জীবনের উদ্দেশ্য হল ভালোবাসা”। তাঁর মুখে শোনা যায় -“সত্যি বলতে ভয় পেলে চলবে না। সত্যের হাত ধরেই ঈশ্বর দর্শন হয়”। “সবার চৈতন্য হোক” সবাইকে প্রেরণা দেয়।

Related posts

Leave a Comment