শীর্ষ পর্যায়ের চতুর্দেশীয় বৈঠক

Quad Meet

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চতুর্দেশীয় বৈঠক। সূত্রের খবর, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের ৪ দেশীয় অক্ষ তথা কোয়াড-এর একটি মিনি বৈঠক হয়েছে। জানা গিয়েছে, অনলাইন বৈঠকটিতে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ ৪ দেশের বিদেশমন্ত্রীরা অংশগ্রহণ করেন। এক্ষেত্রে আলোচনা হয় করোনা আবহে, উষ্ণায়ন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমস্যাগুলি নিয়ে।

সূত্রের আরও খবর, বছরে একবার শীর্ষ পর্যায়ের কোয়াড বৈঠকের গুরুত্ব সম্পর্কে একমত হয়েছেন তাঁরা। উল্লেখ করা যায়, এই বৈঠকের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের। এ প্রসঙ্গে পরে প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, দু-দেশের সামগ্রিক কৌশলগত সম্পর্ককে জোরদার করা নিয়ে আলোচনা করেছি আমরা। এক্ষেত্রে দু-দেশেরই স্বার্থ জড়িত, এমন আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেছি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে একত্রে কাজ করা হবে বলে স্থির হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *