সত্যজিৎ স্মরণে নয়া পুরস্কার

Satyajit Ray

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার সত্যজিৎ রায়ের নামে নয়া পুরস্কার। সূত্রের খবর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর কলকাতার ফিল্ম জগতের জন্য নতুন পুরুস্কারের কথা ঘোষণা করলেন। উল্লেখ করা যায়, বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের এ বছর জন্মশতবার্ষিকী। তাঁরই নামে নতুন এই পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে জানা গিয়েছে, ফিল্ম জগতে দেশের সর্বোচ্চ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারের সমগোত্রীয় হতে চলেছে এই পুরস্কার।
সূত্রের আরও খবর, কেন্দ্রীয় মন্ত্রী টলিপাড়ার শিল্পীদের নিয়ে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ব্যানারে বৈঠক করেন। আরও জানা গিয়েছে, ওইদিন বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত ও রুপা গঙ্গোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। পাশাপশি উপস্থিত ছিলেন টলিউডের প্রযোজক নিসপাল সিং রানে, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শংকর, পাওলি দাম, আবির চট্টোপাধ্যায় ও রিমঝিম মিত্র প্রমুখরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *