আত্মনির্ভর ভারতের লক্ষ্যে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আত্মনির্ভর ভারতের লক্ষ্যে পদক্ষেপ। বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি কমাতে গত বছর কেন্দ্রীয় সরকার ১০১টি যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের তালিকা প্রকাশ করে। উল্লেখ করা যায়, মার্চ মাসে আরও একটি তালিকা প্রকাশ পেতে চলেছে। সূত্রের খবর, বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রের ঘোষণা রূপায়ণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন।

ওই বৈঠকে তাঁর বক্তব্য, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশে তৈরি যুদ্ধাস্ত্র কেনার জন্য বাজেটের একটি অংশ নির্দিষ্ট করা হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, ইতিপূর্বে পরিকাঠামো ক্ষেত্রে বাজেটের ঘোষণা রূপায়ণ নিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রক ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। জানা গিয়েছে, পরবর্তীতে তিনি বেসরকারিকরণ নিয়েও বৈঠক করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *