Prithi ShawOthers Sports 

বিজয় হাজারে ট্রফির ইতিহাসে নজির পৃথ্বী-র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে খেলতে নেমে ২২৭ রানে অপরাজিত থাকলেন পৃথ্বী শ। বিজয় হাজারে ট্রফির ইতিহাসে পৃথ্বীর রানই হল সর্বোচ্চ। জানা গিয়েছে, সঞ্জু স্যামসনের ২১২ রানের নজির ভাঙলেন। ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস গড়লেন মুম্বইয়ের এই তরুণ ওপেনার। মাত্র ১৫২ বলে ২২৭ রান করেছে পৃথ্বী।

‘এ’- ক্রিকেট ইতিহাসে সপ্তম স্থানে থাকবে তাঁর এই ইনিংস। আবার ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে ২০০-র গণ্ডি অতিক্রম করলেন ৫০ ওভারের ক্রিকেটে। এর আগে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল এবং কে ভি কৌশলের। উল্লেখ্য, টস জয়ী হওয়ার পর মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠায় পুদুচেরি। এরপরই শুরু হয় পৃথ্বী-ঝড়।

Related posts

Leave a Comment