নেশার আসক্তি অল্প বয়সেই হার্টের সমস্যা ডেকে আনে-নয়া সমীক্ষা

human and heart

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ধূমপান, মদ্যপান ও ড্রাগের নেশা ক্ষতিকারক। এর জেরে অল্প বয়সেই হতে পারে হার্ট অ্যাটাক। সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে। মদ, গাঁজা, সিগারেট বা অন্যান্য মাদকের প্রতি আসক্তি অল্প বয়সে হার্টের সমস্যা ডেকে আনতে পারে,নয়া সমীক্ষায় এই বিষয় সামনে আনা হয়েছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যানসারের কারণ,তা আমরা সিনেমা, সিরিয়াল বা একাধিক বিষয়গুলিতে জেনে থাকি। মানুষকে সচেতন করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞাপনও। তা হলেও বাজারে সিগারেট ও বিড়ির চাহিদা কমেনি। মানুষের মদ, গাঁজা, সিগারেট বা অন্যান্য মাদকের প্রতি আসক্তিই অল্প বয়সে হার্টের সমস্যা ডেকে আনছে। নয়া সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে, এই সব নেশায় ডুবে থাকা বেশিরভাগ মানুষ অল্প বয়সে হার্ট অ্যাটাক বা একাধিক কার্ডিও ভ্যাসকুলার ডিজিজের শিকার হচ্ছেন।

জার্নাল হার্টে প্রকাশিত এই সমীক্ষায় জানা গিয়েছে, যাঁরা এগুলোর মধ্যে একটি নেশায় আসক্ত, তাঁদের চেয়ে যাঁরা এই সব নেশাগুলিই করেন, তাঁদের অনেক বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে অল্প বয়সে। এই সমীক্ষাটি ১.২ মিলিয়ন মানুষের উপরে করা হয়েছে। যাঁরা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন। যাঁদের বয়স ৬৫ বা ৫৫বছরের নিচে। এক্ষেত্রে ৫৫ বছরের নিচে পুরুষদের থেকে তথ্য নেওয়া হয় এবং ৬৫ বছরের নিচে মহিলাদের থেকে তথ্য নেওয়া হয়। ওই সমীক্ষায় দেখা গিয়েছে-লক্ষাধিক বেশি মানুষের অল্প বয়সেই হার্ট অ্যাটাক হয়েছে বা কার্ডিয়াক সমস্যা দেখা গিয়েছে। তার মধ্যে প্রায় ৮হাজার জনের ৪০ বছরের নিচেই এই সমস্যা দেখা গিয়েছে।

এক্ষেত্রে গবেষক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিনোদনের জন্য ব্যবহৃত এই দ্রব্যগুলি প্রিম্যাচিওর হার্ট ডিজিজ ডেকে আনে। এক্ষেত্রে আরও বলা হয় ,যাঁরা ধূমপান করেন বা তামাকজাত দ্রব্য সেবন করেন, তাঁরা ধূমপান না করা মানুষের থেকে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দুই গুণ এগিয়ে থাকে। আর অ্যালকোহল, কোকেন বা গাঁজার ক্ষেত্রে সব সময়ে হার্ট অ্যাটাক না হলেও বিভিন্ন হার্ট ডিজিজ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে পুরুষদের থেকে মহিলাদের এই সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে,এমনটাই জানানো হয়েছে।

খবরটি ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে দাঁড়াবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *