আন্তর্জাতিক নারী দিবস ও ভারতের সোনার মেয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসে যাঁরা বিশ্বমঞ্চে সম্মান এনেছেন তাঁদের একনজর তুলে ধরা যেতে পারে।
ভারতের এই সব সোনার মেয়ে যাঁরা দেশকে নানা ক্ষেত্রে সম্মান এনে দিয়েছেন ৷ ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন বিভাগেও এখন মেয়েরা সফল হচ্ছেন ৷ ক্রিকেট,টেনিস ও বক্সিং সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তাঁরা ৷ পরিশ্রম, স্কিল আর স্বপ্ন দেখার চোখ নিয়ে এগিয়ে চলা তাঁদের ৷ যেমন – দীপা কর্মকার ৷ ৫২ বছরে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে তিনি অলিম্পিক্স মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে লড়েছেন ৷ অল্পের জন্য অলিম্পিক্স পদক হাতছাড়া হলেও চতুর্থ হয়ে দেশকে তুলে ধরেছিলেন জিমন্যাস্টিকের বিশ্বমঞ্চের আঙিনায় ৷ ১৯৯৯ সালের ৯ আগস্ট তাঁর জন্ম।
১৯৮২ সালের ২৪ নভেম্বর মণিপুরে জন্মেছিলেন এম সি মেরিকম ৷ ৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৭ টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেই পদক। মহিলাদের বক্সিংয়ে এই নজির আর কোনও ভারতীয় নারীর নেই ৷ মেরি কম ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী হন। অন্যদিকে দেশে মহিলা ক্রিকেটকে নতুন দিশা দেখিয়েছেন মিতালি রাজ ৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ৬ হাজার রান ৷ ৩ ডিসেম্বর ১৯৮২ সালে তাঁর জন্ম। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পূর্ণ করেছেন। তিনিই বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার ,যিনি এই কৃতিত্ব অর্জন করলেন৷
এরপর রয়েছেন পিভি সিন্ধু। সাইনা নেহওয়ালের পর ভারতীয় ব্যাডমিন্টনকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন ৷ সিন্ধু অলিম্পিক্সের মঞ্চে ভারতকে রুপো জয়ী করেন ৷ বিশ্ব ব্যাডমিন্টনে খেতাব জয়ী তিনি প্রথম ভারতীয় শাটলার ৷
বিনেশ ভগত ৫৩ কেজি বিভাগে এক নম্বর মহিলা কুস্তিগির। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে দুটিতেই সোনা জয়ী হন প্রথম ভারতীয় মহিলা ৷
বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের প্রথম মহিলা হলেন পর্বতারোহী বাচেন্দ্রি পাল ৷ মে মাস থেকে শুরু হবে ৫ মাসের বিশেষ হিমালয় পর্বতারোহন ৷ ৫০ বছরের উর্ধ্বের ১০ জন মহিলা ওই কাজে যাবেন ৷ ওই দলের নেতৃত্ব দেবেন বাচেন্দ্রি পাল ৷
ভারতীয় টেনিসকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন সানিয়া মির্জা ৷ ৩৪ বছর বয়সী সানিয়া ৬ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী। ডাবলসে তিনি দীর্ঘদিন বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় ছিলেন ৷ এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অ্যাফ্রো এশিয়ান গেমস মিলিয়ে ৬ টি সোনা সহ মোট ১৪ টি মেডেল জয়ী তিনি। মনিকা বত্রা ভারতের শীর্ষ স্থানাধিকারী মহিলা টেবল টেনিস খেলোয়াড়। ২৪ বছর বয়সী মনিকা ২০১৮ সালের কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনাজয়ী প্রথম মহিলা প্যাডলার ৷
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

