NMDC LtdOthers 

৬৭ এক্সিকিউটিভ ট্রেনি নিচ্ছে এনএমডিসি লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেবলমাত্র গেট-২০২১ -এর নম্বরের ভিত্তিতে এক্সিকিউটিভ ট্রেনি পদে ৬৭ জনকে নিচ্ছে ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ এনএমডিসি লিমিটেড। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের থেকে, নেওয়া হবে ইলেক্ট্রিক্যাল, মেটিরিয়ালস ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ও মাইনিং ডিসিপ্লিনে, ছত্তিশগড়ের জগদলপুরে, বছরে ৩ মেট্রিকটন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট এর জন্য।

ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিন: শূন্যপদ ১০টি, মেটিরিয়ালস ম্যানেজমেন্ট ডিসিপ্লিন: শূন্যপদ ২৫টি, মেকানিক্যাল ডিসিপ্লিন: শূন্যপদ ১৪টি এবং মাইনিং ডিসিপ্লিন: শূন্যপদ ১৮টি।

প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির পুরো সময়ের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। চূড়ান্ত বর্ষের/ সিমেস্টারের স্টুডেন্টরাও আবেদন করতে পারেন। তবে তাঁদের গ্রুপ ডিসকাশন অ্যান্ড ইন্টারভিউয়ের সময় ফাইনাল পাশের সার্টিফিকেট দাখিল করতে হবে।

ডিসিপ্লিন অনুযায়ী যথাক্রমে গেট-২০২১ পেপারগুলি হল — ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড ইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড এমই), মাইনিং ইঞ্জিনিয়ারিং (কোড এমএন), ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মাইনিং ইঞ্জিনিযারিং (কোডগুলি যথাক্রমে ইই/ এমই/ এমএন)।

সমস্ত পরীক্ষা পাশ করে থাকতে হবে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা এ আই সি টি ই অনুমোদিত কোর্সগুলি কোনও ভারতীয় স্বশাসিত প্রতিষ্ঠান/ ইনস্টিটিউশন থেকে পাশ করে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের ৫ বছরের বি ই/ বি টেক + এম ই/ এম টেক ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারেন। প্রার্থী বিশেষে কত শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করা যাবে তা পাবেন পিডিএফে।

বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। তফশিলি, ওবিসি, অন্যান্যরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এনএমডিসি-র ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে ১০ বছর বয়সের ছাড় পাবেন।

বেসিক পে ৫০,০০০ টাকা। সঙ্গে ভাতা। সফল ট্রেনিং শেষে এক্সিকিউটিভ ট্রেনিদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হলে মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। তখন বেসিক পে ৬০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে গেট-২০২১ -এর স্কোর, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ -এর মাধ্যমে। গেট -এর স্কোরের ভিত্তিতে গ্রুপ ডিসকাশন অ্যান্ড ইন্টারভিউয়ে ডাকা হবে শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে। বাছাই প্রার্থীদের প্রথমে ১ বছরের ট্রেনিং হবে। এই ট্রেনিং হবে এনএমডিসি -র বিভিন্ন মাইন্স/ ইউনিট/ অফিসে। ট্রেনিংয়ে সফল প্রার্থীদের এরপর ১ বছর প্রবেশনে থাকতে হবে।

প্রথমে গেট-২০২১ -এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। গেট সংক্রান্ত তথ্য পাবেন http://gate.iitb.ac.in ওয়েবসাইটে। গেট-২০২১ -এর জন্য অনলাইন আবেদন করলে অ্যাডমিট কার্ডে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য তথ্য দিয়ে প্রার্থীকে www.nmdc.co.in ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ২১ মার্চের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নং ০৩/২০২০।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment