নন্দীগ্রামে একুশের ভোট-যুদ্ধে পাল্লা দিতে মীনাক্ষিও

nandigram and minakshi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিকে “অগ্নিকন্যা” মমতা,অন্যদিকে “ভূমিপুত্র” শুভেন্দু। হেভিওয়েট নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার হয়ে লড়তে দেখা যাবে ডিওয়াইএফআই-র রাজ্য সভানেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে।
মমতা-শুভেন্দু হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আন্দাজ করা যাচ্ছে। সংযুক্ত মোর্চার হয়ে ময়দানে নামবেন মীনাক্ষি।
একুশের বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র নন্দীগ্রাম। এই কেন্দ্র নিয়ে বাংলার আম-জনতার আগ্রহ তুঙ্গে। তৃণমূলের হয়ে নন্দীগ্রাম থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী হয়ে তৃণমূল ছেড়ে আসা শুভেন্দু অধিকারীও আসরে। এরপর নজর ছিল সংযুক্ত মোর্চা থেকে এই কেন্দ্রে কে ভোটে দাঁড়াবেন, তা নিয়ে।

উল্লেখ করা যায়,প্রথম দু-দফার প্রার্থী ঘোষণা করে বাম-কংগ্রেস ও আইএসএফ জোট। ওইদিন নন্দীগ্রামে কে লড়বেন তা জানানো হয়নি। বামফ্রণ্টের পক্ষ থেকে বিমান বসু জানালেন,নন্দীগ্রামের প্রার্থীর নাম ঘোষণা করা হল। রাজনৈতিক মহলে জল্পনা ছিল,সংযুক্ত মোর্চা থেকে আইএসএফ প্রার্থী দেবে নন্দীগ্রামে। উল্লেখ্য,এই কেন্দ্রে প্রায় ৪০ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে। একুশের ভোট-যুদ্ধে দুই হেভিওয়েট মমতা-শুভেন্দুর সঙ্গে মীনাক্ষী কতটা পাল্লা দিতে পারে এখন সেটাই দেখার। অন্যদিকে বর্ষীয়ান সিপিআইএম নেতা গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব এবার রাজারহাট- নিউটাউনের সিপিআইএম প্রার্থী হয়েছেন।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *