মেডিক্যালে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার দিন ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রবেশিকার দিন ঘোষণা। সূত্রের খবর, মেডিক্যালে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। উল্লেখ করা যায়, ‘দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ বা নিট-২০২১ হবে ১ আগস্ট। এমবিবিএস-এর প্রবেশিকা পরীক্ষার দিন নিজেদের ওয়েবসাইট ntc.ac.in-এ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শীঘ্রই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে বলে জানানো হয়েছে। সূত্রের আরও খবর, পড়ুয়াদের ntaneet.nic.in পোর্টালে গিয়ে প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করতে হবে।

