পৃথ্বীর দাপটে বিজয় হাজারে ট্রফি জয়ী মুম্বই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পৃথ্বীর ৮০০ রানের ইতিহাস।এই টুর্নামেন্টে তার মোট রান ৮২৭। উত্তরপ্রদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বই। বিজয় হাজারে ট্রফিতে এই সাফল্য। টেস্ট টিম থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন পৃথ্বীর ৷পৃথ্বীর মুম্বই ৬ উইকেটে উত্তরপ্রদেশকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জয়ী হল। মুম্বইয়ের অধিনায়ক পৃথ্বী এবার বিজয় হাজারে ট্রফিতে ৮ ম্যাচে ৮২৭ রান করে টুর্নামেন্ট শেষ করলেন ৷ পৃথ্বীই প্রথম ক্রিকেটার যিনি বিজয় হাজারেতে ৮০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন।
উত্তরপ্রদেশ প্রথমে ব্যাট করে ওপেনার মাধব কৌশিকের ব্যাটে ভর করে ৫০ ওভারে তোলে ৩১২রান ৪ উইকেট হারিয়ে ৷ মাধব কৌশিক অপরাজিত(১৫৮)শতরান করেন। ১৫৬ বলে ১৫৮ রান আসে তাঁর ব্যাট থেকে ৷ ১৫টি চার ও ৪টি ছয়ের সাহায্যে করা সেঞ্চুরির দাম পেল না ৷ পৃথ্বী ও আদিত্য(১১৮) অসাধারণ ব্যাট করেন। পৃথ্বী ওপেন করতে নেমে ৩৯ বলে ঝোড়ো ৭৩ রান করেন। ১০টি চার ও ৪টি ছয় মেরেছেন।পৃথ্বীর বিজয় হাজারের পারফরম্যান্স ফের একবার তাঁর জাতীয় দলের দরজা খুলে দিল বলে মনে করছেন ক্রিকেট মহল।

